বিগত তিনবছর থেকে ভারতের নাগরিকত্ব পেয়েছে বহু পাকিস্তানি, তথ্য RTI-এর - The News Lion

বিগত তিনবছর থেকে ভারতের নাগরিকত্ব পেয়েছে বহু পাকিস্তানি, তথ্য RTI-এর



কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী,  বিগত তিনবছর থেকে ভারতের নাগরিকত্ব পেয়েছে বহু পাকিস্তানি। ২০১৭ সালের জানুযারির ১ তারিখ থেকে মোট ২,৬৬৪ জন বিদেশি যাদের মধ্যে ২,০৬৩ জন পাকিস্তানিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাকি ৪২ দেশের ৬০১ জন ভারতের নাগরিকত্ব পাবেন, আরটিআই আবেদনের জবাবে এমন তথ্যই দিয়েছে কেন্দ্রীয় সরকার।  জম্মুর অ্যাক্তিভিস্ট রমন শর্মা এই আবেদন জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রকের সিটিজেনশিপ শাখা এই উত্তর দিয়েছে ভারত সরকারের তরফে। ২০১৯ সালের নাগরিকত্ব আইনের প্রেক্ষাপটে এই উত্তর দেওয়া হয়েছে যেখানে পাকিস্তান, আফগানিস্তান, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।




 এই আইন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে প্রথম থেকেই। ধর্ম দিয়ে নাগরিকত্ব প্রদানের বিষয়টি বারবার উঠে এসেছে। এই নিয়ে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে। যদিও তাতে কোনও লাভ হয়নি।  শর্মা জানিয়েছেন, “২৬৬৪ জন বিদেশির মধ্যে যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁদের মধ্যে ৭৭ শতাংশ পাকিস্তান এবং আফগানিস্তানের। ১৮৮ জন আফগানিদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে ঐ একই সময়ে। বাংলাদেশিরা তালিকায় তৃতীয়স্থানে। মোট ৯৭ জন নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে”।  চলতি বছরে ৩২৮ জন পাকিস্তানি, একজন আফগানি নাগরিককে এবং তিনজন বাংলাদেশী ভারতের নাগরিকত্ব পেয়েছেন।   



শর্মা আরও জানান, “স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, কিছু উন্নত দেশ যেমন আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়া, কানাডা, সিংগাপুর, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, চিন এবং ইজরায়েল এবং রাশিয়া থেকে আবেদনের ভিত্তিতে জানুযারির ১ তারিখ থেকে অগাস্টের ৩ তারিখের মধ্যে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে”।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.