রাজনাথের বড়ো ঘোষনা, জানুন - The News Lion

রাজনাথের বড়ো ঘোষনা, জানুন




দি নিউজ লায়ন ;   ভারতের  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজের টুইটার প্রোফাইল থেকে প্রতিরক্ষা বিষয়ক একাধিক বড় ঘোষণা করেন। এদিন রাজনাথ সিং জানিয়ে দিয়েছেম, প্রতিরক্ষার ১০১ অস্ত্র সরঞ্জামের আমদানিতে নির্দিষ্ট সময়ের বাইরে নিষেধাজ্ঞা জারি হবে। ফলে এবার এই সরঞ্জাম যাতে দেশেই তৈরি করা যায়, তা নিয়ে বড়সড় পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে ভারত।



উল্লেখ্য, চিনকে ত্রস্ত করে অ্যাপ নিষেধাজ্ঞা কালার টিভি আমদানিতে বিধি চাপানোর পর এবার প্রতিরক্ষার অস্ত্র সরঞ্জামের মধ্যে বড়সড় সরঞ্জামগুলিও এবার দেশে তৈরি হবে। এরমধ্যে থাকবে ট্রান্সপোর্ট এয়ার ক্রাফ্ট থেকে ব়্যাডার।


প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন ২০২০ থেকে ২০২৪ সময়সীমার মধ্যে থাকা সরঞ্জামের ক্ষেত্রে এই এমবার্গো লাগু হচ্ছে। মূলত আত্মনির্ভরতার পথে যেতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রকের একাধিক অস্ত্র দেশের মাটিতে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.