মহাভারত লেখার জন্য গণেশ কি শর্ত রেখেছিলেন ব্যাসদেবের কাছে - The News Lion

মহাভারত লেখার জন্য গণেশ কি শর্ত রেখেছিলেন ব্যাসদেবের কাছে



হিন্দু পৌরানিক মতে মহাভারতের রচয়িতা ছিলেন ব্যাসদেব। তবে তিনি এই মহাকাব্য নিজে লেখেননি। তিনি এই মহাকাব্য রচনার জন্য সিদ্ধিদাতা গণেশের সহায়তা নিয়েছিলেন। এই বিরাট গ্রন্থের শ্লোকগুলি তিনি মুখে বলতেন আর সেটাই লিপিবদ্ধ করতেন গণেশ। মহাভারতে বর্ণিত রয়েছে, মহর্ষি ব্যাসদেব হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করবার পর মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ করেন এবং তখন মনে মনেই এর রচনা করে ফেলেন। 



তারপরই ব্যাসদেব এই মহান কাহিনি সিদ্ধিদাতা গণেশের দ্বারা লিপিবদ্ধ করতে চাইলেন । বেদব্যাস এর কাছ থেকে লেখার প্রস্তাব পেয়ে গণেশ সম্মত হলেও একটি শর্ত রেখে ছিলিন।   তিনি শর্ত দিটেছিলেন যে, একবার লেখা শুরু করলে তার শেষ না হওয়া পর্যন্ত‌‌ ব্যাসদেব একবারের জন্য থামতে পারবে না, কারণ একবার তার লেখা থেমে গেলে তিনি আর লিখবেন না।



 শর্ত শুনে তখন ব্যাসদেব বুদ্ধি খাটিয়ে পাল্টা একটি শর্ত রাখলেন।     তিনি তখন গণেশকে বলেছিলেন –গণেশ যে শ্লোকটি লিখবেন, সেটা তাকে বুঝেই লিখতে হবে‌। ওই শ্লোকটির মর্মার্থ না বুঝে তিনি কিন্তু লিখতে পারবেন না। ভগবান গণেশ এই প্রস্তাব মেনে নেন।  এরফলে ব্যাসদেব মাঝে মাঝে কিছু কঠিন শ্লোক রচনা করে তা বলতেন।যার ফলে তখন গণেশের লেখার গতি ধীর হয়ে যেত কারণ শ্লোকটির অর্থ বুঝে নিতে কিছুটা সময় লাগত। আর সেই ফাঁকে ব্যাসদেব হাতে কিছুটা সময় পেয়ে যেতেন যেটা কাজে লাগাতেন ভেবেচিন্তে পরবর্তী নতুন শ্লোক‌ তৈরি করতে। এই ভাবেই সম্পূর্ণ হয়েছিল মহাভারত রচনা। এই রচনা লিখতে সময় লেগেছিল কয়েক বছর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.