কোভিড-১৯ হাসপাতাল বিধ্বংসী আগুন, মৃত ৮
কোভিড-১৯ হাসপাতাল বিধ্বংসী আগুন, মৃত ৮। বৃহস্পতিবার সকালে আগুনের গ্রাসে আহমেদাবাদের কোভিড-১৯ হাসপাতাল। যারা মারা গেছেন তাঁদের মধ্যে ৩ জন মহিলা। জানা গিয়েছে, ইতিমধ্যেই অন্য হাসপাতালে সরানো হয়েছে ৩৫ জন রোগীকে।
কিন্তু কী থেকে এই আগুন, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার সাড়ে তিনটে নাগাদ আচমকা নভরঙ্গপুরার শ্রে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা।
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও সংলগ্ন ওয়ার্ডে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল।
অসুস্থ অবস্থাতেই প্রাণ বাঁচাতে ছুটে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেক রোগী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে উদ্ধারের আগেই আগুনে ঝলসে যান আইসিইউ-তে থাকা ৮ করোনা আক্রান্ত। বেশ কিছুক্ষণ অগ্নিদগ্ধ হয়ে লড়াই চালাতে সক্ষম হলেও বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁদের।

Post a Comment