বৈঠকে বসতে চলেছে বেজিং ও ওয়াশিংটন
বৈঠকে বসতে চলেছে বেজিং ও ওয়াশিংটন। ১৫ই অগাষ্ট দুদেশের সচিব স্তরে বৈঠক। নজরে থাকবে বিতর্কিত বাণিজ্য নীতি ও আকাশ সীমার ব্যবহার। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক চলবে। গত ছয় মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের সম্পর্ক যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে, তারই পুনর্মূল্যায়ন করা হবে বলে খবর।
এই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিঝার ও চিনের ভাইস প্রিমিয়ার লিউ হে। জানা গিয়েছে, মার্কিন রাজস্ব দফতর এখনও এই বিষয়ে কোনও বক্তব্য রাখেনি। জানুয়ারি মাসে প্রথম পর্যায়ের যে বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে হয়েছিল তা খতিয়ে দেখা হবে।
২০০ বিলিয়ন ডলারের এই চুক্তিতে আমেরিকা থেকে পণ্য আমদানি করার কথা চিনের। কৃষিজাত, শক্তি ক্ষেত্রের ও বেশ কিছু পরিষেবা সংক্রান্ত পণ্য আমদানি করার কথা ছিল। তবে করোনার কারনে থমকে যায় সব লেনদেন। শুরু হয় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন। প্রথম পর্যায়ের বাণিজ্যিক লেনদেনের গতি কীভাবে বাড়ানো যায়, সেই ব্যাপারেই আলোচনা চলবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment