ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪, আহত ৬
বৃহস্পতিবার সকালে কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলায় রাস্তার ধারে মাইন বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন ৬ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কান্দাহার পুলিশ জানাচ্ছে, একটি যাত্রীবাহি গাড়ি মাইনে ধাক্কা মারে।
তখনই এই বিস্ফোরণ হয়। কে বা কারা এই মাইন রেখে গিয়েছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কোনও জঙ্গি গোষ্ঠী এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি।
মৃতদের মধ্যে রয়েছে ১ শিশু ও ৩জন মহিলা। অন্যদিকে, চার শিশু, একজন মহিলা ও একজন পুরুষ এই বিস্ফোরণে জখম হয়েছেন বলে টোলো নিউজ সূত্রে খবর। ৯ই অগাষ্টও এরকম বিস্ফোরণে কমপক্ষে ৮জন মারা যান। সেই বিস্ফোরণও কান্দাহারে হয়েছিল।

Post a Comment