সাদা পোশাকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে এই দুই টলি নায়িকা
সাদা পোশাকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে এই দুই টলি নায়িকা ঋতাভরী চক্রবর্তী ও পায়েল সরকার। সম্প্রতি অভিনেত্রী ঋতাভরী ও পায়েল দুজনেই সাদা রঙের আউটফিটে বোল্ড ফটোশুট করেছেন। সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করেছেন দুজনেই। ২ টলি নায়িকারই ভক্তের সংখ্যা অগণিত।
তাই ছবিগুলি মুহূর্তে ভাইরাল হতে সময় লাগেনি। ভক্তরাও তাঁদের এই অবতারে দেখে মুগ্ধ। ঋতাভরী একটি সাদা রংয়ের ব্লেজার পরেছেন। তার সঙ্গে রয়েছে কানে মানানসই দুল। ব্লো-ড্রাই করা হেয়ার এবং যথাযথ মেকআপ তাঁর এই লুককে পরিপূর্ণতা দিয়েছে। সাহসী অবতার হলেও ঋতাভরীর মিষ্টি হাসি এই ছবিটিকে সম্পূর্ণ করে তুলেছে।
অন্যদিকে পায়েল সরকার একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোশুট করেছেন। শুধুমাত্র একটি সাদা রঙের টি শার্ট পরে ছবিটি তুলেছেন তিনি। রেট্রো হেয়ার স্টাইল এই লুকে মানানসই। পুরো লুকটি আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করেছেন পায়েল।


Post a Comment