বহুদিন পর ফের ভালোবাসার টানে এক হয়েছেন সৃজিত-মিথিলা
করোনার জেরে বহু দিন দেখা হয়নি দুজনের। ভালবাসার টানেই এক হয়েছেন দু’জন। স্বাধীনতা দিবসে স্ত্রী-এর ঘরে ফেরার আনন্দ নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশ থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছেন সৃজিত-পত্নী, মিথিলা।
আনন্দ ভাগ করে নিতে সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, “১৯৪৭ সালের ১৫ অগাস্ট ঘৃণার কারণে সীমান্ত পারাপার হয়েছিল আর ২০২০ সালের ১৫ অগাস্ট ভালবাসার জন্য দু’জন সীমানা পার করল”। ফেসবুকে পোস্ট করার পাশাপাশি বাংলাদেশ থেকে ফেরার পথে পেট্রাপোল সীমান্তে স্ত্রী-মিথিলা এবং কন্যা আইরাকে নিয়ে ঘরে ফেরানোর সময়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।
বাংলাদেশ থেকে ভারতে আসার সময় ঘরে ফেরাতে ভারত-বাংলাদেশ সীমান্তে উপস্থিত হয়েছিলেন পরিচালক। শোনা যাচ্ছে, মেয়ে আইরাকে কলকাতার একটি নামী স্কুলে ভর্তি করেছেন মিথিলা-সৃজিত। মনে করা হচ্ছে, মা-মেয়ে এখন কলকাতাতেই থাকবেন।

Post a Comment