ডাইনোসর নিয়ে সামনে এল এক নয়া তথ্য, অবাক গবেষকরা - The News Lion

ডাইনোসর নিয়ে সামনে এল এক নয়া তথ্য, অবাক গবেষকরা



  বিজ্ঞানীদের একাধিকবার ডাইনোসর এবং তাদের জীবন ধারণ নিয়ে গবেষণার ফলে উঠে এসেছে প্রথিবীর বুকে আদিম সময়ে জীবন ধারণ সংক্রান্ত একাধিক তথ্য। যা খুলে দিয়েছে নয়া দিক। সম্প্রতি ফের এই ডাইনোসর নিয়ে সামনে এল এক নয়া তথ্য।  সম্প্রতি কানাডাতে এক ডাইনোসরের কঙ্কাল পরীক্ষা করতে গিয়ে এইরকম এক নয়া তথ্য সামনে এনেছেন বেশ কিছু বিজ্ঞানী। আর কানাডার এক পার্কের ওই ধরনের একটি কঙ্কাল খুলে দিল নয়া দিক।



কঙ্কালটির পায়ে বেশ কিছু সমস্যা ছিল বলে লক্ষ্য করেছিলেন গবেষকরা। বিষয়টি নিয়ে পরীক্ষা করতে সামনে আসে এক নয়া তথ্য।  ওই ডাইনোসর আক্রান্ত ছিল এক বিরল বোন ক্যান্সারে। আর তার ফলেই ওই কঙ্কালের পায়ে সমস্যা চোখে পড়ে। পায়ের গড়নটি সঠিক না হওয়াতে সন্দেহ হয়েছিল গবেষকদের। আর তারপরেই গবেষণা করতে গিয়ে সামনে এল এই তথ্য।



 প্রায় ৭৬ মিলিয়ন বছর আগের ওই ডাইনোসরটি প্রথম ক্যান্সার আক্রান্ত ছিল বলে মনে করা হচ্ছে।    বর্তমানে ক্যান্সার ক্রমেই মানুষের কাছে হয়ে উঠেছে সাধারণ রোগ। প্রতি বছরই বহু মানুষ মারা যান এই রোগে। কিন্তু আজ থেকে ৭৬ মিলিয়ন বছর আগে এই রোগের যে অস্তিত্ব ছিল তাঁর আপাত ভাবে প্রমাণ ওই কঙ্কাল। ওই কঙ্কালের পায়ে দেখা গিয়েছিল টিউমার।  বিষয়টি নিয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন ওই বিশেষ ধরনের ক্যান্সার সাধারন ভাবে হাড়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।




 তবে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে ডাইনোসরেরাও যে আক্রান্ত হত, এটা জেনে রীতিমত অবাক সকলে। মনে করা হচ্ছে ডাইনোসরের দ্রুত হারে বৃদ্ধির জন্যই এই ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.