আচমকা আকাশ ঢাকল কালো ছাইতে
ইন্দোনেশিয়াতে আচমকা জেগে উঠল আগ্নেয়গিরি। ওই আগ্নেয়গিরির নাম মাউন্ত সিনাবাং। আর ওই আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে চারিদিকে ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া এবং ছাই। ইতিমধ্যে বিশেষজ্ঞরা কতটা পরিমাণ পরিবেশ দূষণের হার এই মুহূর্তে বোঝার চেষ্টা করছেন।
এর আগেও একাধিক দেশের ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে বহুবার। আর তার ফলে চারদিকে ছড়িয়ে পড়েছে ছাই এবং কালো ধোঁয়া। কিন্তু এই আগ্নেয়গিরি এতটাই ভয়াল ভাবে জেগে উঠেছে যার ফলে ছাই ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। স্থানীয় এলাকাগুলি ঢেকে গিয়েছে কালো ধোঁয়াতে। অন্তত পাঁচ কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি ২০১০ সাল থেকেই গর্জন করে চলেছে। তবে এই ঘটনার জেরে এখন পর্যন্ত কোন হতাহতের খবর সামনে আসেনি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে সিনাবাং এলাকা যতটা সম্ভব এই মুহূর্তে এড়িয়ে চলা উচিত। অন্যথায় বিপদ হতে পারে। ইতিমধ্যে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Post a Comment