হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই সরিয়ে নিয়ে যান ট্রাম্পকে, কেন? - The News Lion

হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই সরিয়ে নিয়ে যান ট্রাম্পকে, কেন?



 হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই আমেরিকান সিক্রেট সার্ভিসের আধিকারিকরা  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান।  এরপরই লক করে দেওয়া হয় ব্রিফিং রুম।  এদিন সাংবাদিক বৈঠকেই ট্রাম্প জানান, হোয়াইট হাউসের সামনে গুলি চলেছে। এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।



  এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকা সিক্রেট সার্ভিসের এক আফিসার এসে ট্রাম্পের কানে কানে কিছু বলেন। আর তারপরই সেখান থেকে তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ব্রিফিং রুম: সিক্রেট সার্ভিসের কাজে খুশি ট্রাম্প।  এদিন তিনি বলেন, সিক্রেট সার্ভিস থাকলে আমি নিশ্চিন্তে থাকি। তাঁদের এত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.