ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। গত কয়েকদিনে এরকম একাধিক বিস্ফোরণ হয়েছে ইরানে। শনিবার ফের এরকমই একটি বিস্ফোরণের খবর এসেছে তেহরান থেকে। এবার ঘটনাটি ঘটেছে তেহরানের ইউনিভার্সিটির কাছে। সেখানে রয়েছে বহু বাই-খাতার দোকান।
ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জালাল মালেকি সংবাদসংস্থাকে জানিয়েছেন, শুক্রবারে বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চারতলা বিল্ডিংয় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। তিনজনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Post a Comment