ন্যাশনাল হেল্থ স্কিমের সূচনাও হচ্ছে ভারতে, প্রধানমন্ত্রী
লাল কেল্লা থেকে স্বাধীন ভারতের জন্য ‘আত্মনির্ভর ভারত’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনও পরিবারে ছেলে কিংবা মেয়ের বয়স ২৬ অথবা ২৭ হয়ে গেলেই বাবা-মায়েরা বলে থাকেন যাতে তাঁরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। আর ভারত তো ৭৫ বছরে পা দিল। তাই পরিবারের জন্য যা সত্যি, দেশের জন্যও তা সত্যি হওয়া উচিৎ।
আমাদের দেশ কী করতে পারে, তা লাদাখে দেখে নিয়েছে গোটা দুনিয়া। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাই। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার লড়াই করছে ভারত। ন্যাশনাল হেল্থ স্কিমের সূচনাও হচ্ছে ভারতে। ভারতের প্রত্যেক নাগরিককে দেওয়া হবে হেল্থ আইডি। তাতে কে কোনও চিকিৎসকের কাছে যাচ্ছে, কী ওষুধ খাচ্ছেন, কী ডায়গোনোসিস হচ্ছে তার সব তথ্য থাকবে।
দেশে মহিলারা এখন কয়লা খনিতে কাজ করেন, ফাইটার জেট নিয়ে আকাশেও ওড়েন। গর্ভবতী মহিলাদের ৬ মাসের সবেতন ছুটি দেওয়া হয়। ১ টাকায় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হয় ভারতের মহিলাদের জন্য। ২২ কোটি জনধন অ্যাকাউন্টে করোনা কালে জমা পড়েছে টাকা। অদূর ভবিষ্যতে ভারতে মহিলাদের বিয়ের বয়স পরিবর্তনের কথাও ভাবা হবে।

Post a Comment