স্বাধীন ভারতের সংকল্প হওয়া উচিৎ Vocal For Local, প্রধানমন্ত্রী - The News Lion

স্বাধীন ভারতের সংকল্প হওয়া উচিৎ Vocal For Local, প্রধানমন্ত্রী




আজ ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,  দেশের সব গ্রামে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। করোনা কালে অনলাইন ক্লাস ট্রেন্ড হয়ে উঠেছে। অনলাইন ট্রানজাকশনও বাড়ছে। ইউপিআই-তে ৩ লক্ষ কোটির ট্রানজাকশন হয়েছে ভারতের মত দেশে।



তিনি নতুন শিক্ষানীতির কথাও উল্লেখ করলেন। বললেন, এই শিক্ষানীতিতে একজন ছাত্র বা ছাত্রী সহজেই গ্লোবাল সিটিজেন হয়ে উঠবে। শুধ Make In India নয়, এবার থেকে Make For the World-এর কথাও ভাবতে হবে।



তিনি আরও বলেন, স্বাধীন ভারতের সংকল্প হওয়া উচিৎ Vocal For Local. আমাদের দেশে যা তৈরি হচ্ছে, তা নিয়ে আমাদের গর্ব থাকা উচিৎ। আত্মনির্ভরতা মানে শুধু এই নয় যে আমরা বাইরে থেকে আমদানি কমাব, সেইসঙ্গে আমাদের নিজস্ব সৃজনশীলতা বাড়াতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.