পাইপগান কার্তুজসহ গ্রেপ্তার ২ বেআইনি অস্ত্র বিক্রেতা
দি নিউজ লায়ন ; বেআইনি অস্ত্র বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই অস্ত্র বিক্রেতা। বৃহস্পতিবার রাতে বারুইপুর জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানার পুলিস যৌথ তল্লাশি চালিয়ে এদের ধরে। পুলিস জানিয়েছে,ধৃতদের নাম কামালউদ্দিন লস্কর, আমিন গাজী। বাড়ি কুলতলি থানা এলাকায়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি পাইপগান,১৮ রাউন্ড কার্তুজ, একটি বাইক,দুটি মোবাইল।
কুলতলির জামতলা থেকে ব্যাগ ভর্তি করে অস্ত্র পাচার করার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকে বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথায় এই অস্ত্র পাচার করা হচ্ছিলো, কারা এই অস্ত্রের বরাত দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্র পাচার চক্রের সঙ্গে আরও কারা যুক্ত তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Post a Comment