গণেশ চতুর্থীতে শ্রীগণেশকে নিবেদিত একটি বিশেষ মরাঠি ব্যাঞ্জন - The News Lion

গণেশ চতুর্থীতে শ্রীগণেশকে নিবেদিত একটি বিশেষ মরাঠি ব্যাঞ্জন



উপকরণ: 

৩ কাপ ময়দা,

১ চিমটে নুন,

১ চিমটে হলুদ,

২ বড় চামচ ঘি,

৬ টেবিল চামচ সাদা তেল।




পুরের জন্য: 

১ থেকে  দেড় কাপ গুড়,

১ থেকে ১ ১/২ কাপ ছোলার ডাল,

১/৪ চামচ এলাচ গুঁড়ো।




পদ্ধতি: 

ময়দায় নুন ও হলুদ মিশিয়ে মিশিয়ে ঘি-এর ময়ান দিয়ে ভাল করে ঠেসে মেখে, ভিজে কাপড় জড়িয়ে ঘণ্টা খানেক রেখে দিতে হবে। এ বার ওই মাখা ময়দায় ৬ চামচ তেল দিয়ে আবারও ভাল করে ঠেসে ঠেসে মাখতে হবে, যতক্ষণ না পুরো তেলটা ময়দায় ভাল করে মিশে যাচ্ছে, ময়দার মণ্ডটি আবারও একবার ভিজে কাপড় জড়িয়ে অন্তত ৪-৫ ঘণ্টা সরিয়ে রেখে দিতে হবে। প্রেসারকুকারে ছোলার ডালটা একটা মাত্র সিটি দিয়ে নামিয়ে জল ঝরিয়ে, গুড় সহযোগে ও এলাচ গুড়ো দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এতটুকুও জল ভেজা থাকলে কিন্তু চলবে না। গুড় এলাচ গুঁড়ো মাখা পুরটা লেচিতে ওই পুর ভরে লুচির আকারে বেলে ছাঁকা তেলে ভেজে তুলতে হবে। তবে পুরণ পোলি ঠান্ডা খেতেই সুস্বাদু লাগে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.