আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল




মেষ রাশিঃ
দাম্পত্য জীবনে কলহের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে অভিনয় পেশার সাথে যুক্ত ব্যক্তিদের অভিনয় সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। তবে শরীর মন ভালো রাখতে একটু ভ্রমণের যোগ রয়েছে।

বৃষ রাশিঃ
দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। জাতিকাদের গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মায়ের সাহায্য আশা করতে পারেন। ভূমি বা আবাসন সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সুযোগ রয়েছে। যানবাহন ক্রয়-বিক্রয় করতে পারেন।

মিথুন রাশিঃ 
 দিনটি ভালো যাবে। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কাজের যোগাযোগ পেতে পারেন। বিদেশ থেকে কোনও ভালো অর্ডার পাওয়াতে গার্মেন্টস মালিকদের কাজের দু:শ্চিন্তা কমে যাবে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। সংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের দায়িত্ব লাভের যোগ।




কর্কট রাশিঃ 
দিনটি বলবান। আজ আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে। প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। অংশিদারী কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। সকালের দিকে ব্যবসায়ীক কাজের জন্য দূরে যাত্রার যোগ প্রবল।

সিংহ রাশিঃ 
দিনটি ভালো যাবে। সকালের দিকে কিছুটা অসুস্থ থাকতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে আর্থিক সঙ্কটের অবসান আশা করতে পারেন। বকেয়া টাকা পয়সা আদায় হবে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি। হোটেল বা রেস্টুরেন্টে খেতে যেতে পারেন।

কন্যা রাশিঃ
আজ বন্ধুদের সঙ্গে একত্রে মিলিত হতে পারেন। ব্যবসায়ীরা কিছু ভালো আয়ের সুযোগ পাবেন। বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য কাজে আসবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমনে খুব খুশি হবেন।




তুলা রাশিঃ
 রাষ্ট্রিয় ও সামাজিক কাজে ব্যস্ত থাকতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের বন্ধের দিনেও কাজের চাপ ও গণ সংযোগ অব্যাহত থাকবে। সাংগঠনিক কোনও অনুষ্ঠানে সম্মানিত হওয়ার যোগ রয়েছে। পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। সকালের দিকে বিদেশ থেকে ভালো কোনও সংবাদ লাভের সম্ভাবনা।

বৃশ্চিক রাশিঃ
প্রবাসীদের দৈনন্দিন কর্মে কিছু সাফল্য আসবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। তবে খারাপ আবহাওয়ার কারণে পরিবহণ ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সকালের দিকে কোনো বন্ধু বা ভাই এর কাছ থেকে সাহায্য পেতে পারেন।

ধনু রাশিঃ
 দিনটি ঝামেলাপূর্ণ। আর্থিক সঙ্কটের আশঙ্কা প্রবল। কোনও বন্ধু বা পরিচিত জনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে হবে। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। বৈদেশীক বিনিয়োগে লাভ আশা করা যায়। আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হবার আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশান হতে পারে।




মকর রাশিঃ
দিনটি প্রেম ও রোমান্টিক বিষয়ের জন্য শুভ। পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। সৃজনশীল পেশার সঙ্গে জড়িতদের সময় ভালো যাবে না। অভিনয় শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন।

কুম্ভ রাশিঃ 
কাজের লোক বা কর্মচারীর দ্বারা লোকশানের আশঙ্কা দেখা দেবে। শরীরস্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। কোনও মূল্যবান দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। সাকলের দিকে অনৈতিক কোনও সম্পর্কের কারণে দুর্নাম ও বদনামের আশঙ্কা প্রবল। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।


মীন রাশিঃ
এই জাতক জাতিকার আজ সারাদিন বিশেষ কোন কারণে মানসিক চাপ বাড়ার ফলে হতাশায় কাজের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে সাধু সেবায় সেই অশান্তির যোগ থেকে মুক্তি পেতে পারেন

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.