গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পাকে সন্তুষ্ট করতে বানিয়ে ফেলুন মোতিচুর লাড্ডু
উপকরণ:
বেসন ২ কাপ,
গুঁড়ো চিনি ২ কাপ,
কাজু, কিসমিস,
পেস্তা ২ টেবিল চামচ কুচোনো,
ছোট এলাচ ২-৩ টে,
ঘি ৩ টেবিল চামচ,
বেকিং পাইডার ১ চিমটে,
খাবার রং লাল,
সাদা তেল ভাজার জন্য।
পদ্ধতি:
ভারী কড়াইতে চিনির গাঢ় রস করে ঠান্ডা করে রাখতে হবে। এতে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। বেসনে এক চিমটে বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। গরম তেলে সরু ফুটোর ঝাঁঝড়িতে বেসন গোলা অল্প অল্প ঢেলে মিহিদানার আকারে ভেজে তুলে নিতে হবে। তার পর সেটা চিনির রসে ফেলতে হবে। এর থেকে অল্প কিছু মিহিদানা খাবার জন্য ব্যবহৃত লাল রঙে ফেলে তুলে রাখতে হবে। ঠান্ডা হলে হাতের তালুতে ঘি মাখিয়ে কাজু পেস্তা কিসমিস কুচোনো মিহিদানায় মিশিয়ে লাড্ডুর আকারে গড়ে নিলেই ‘মোচিতুড় লাড্ডু’ প্রস্তুত।

Post a Comment