গণপতি বাপ্পাকে নৈবেদ্য হিসাবে সাজিয়ে দিন পঞ্চগজায় - The News Lion

গণপতি বাপ্পাকে নৈবেদ্য হিসাবে সাজিয়ে দিন পঞ্চগজায়



 উপকরণ: 

ছোলার ছাতু ১ কাপ,

নারকেল কোরা ১ কাপ,

গুঁড়ো চিনি ১ কাপ,

সাদা তিল ১ টেবিল চামচ,

এলাচ গুঁড়ো ১/২ চা চামচ।



পদ্ধতি: 

ছোলার ছাতুকে শুকনো খোলায় খানিক নেড়ে নিতে হবে। এমন ভাবে রোস্ট করতে হবে যেন মিশ্রণটি কালো হয়ে পুড়ে না য়ায়। এ বার শুকনো নারকেলও কড়াইতে একই সঙ্গে নেড়ে চেড়ে রোস্ট মত করে নিতে হবে। আলাদা ভাবে সাদা তিল কড়াইয়ে রোস্ট করে ছাতু নারকেলের মিশ্রণে মিশিয়ে দিতে হবে। এলাচ গুঁড়ো ও চিনি গুঁড়োও এক সঙ্গে ঢেলে দিতে হবে মিশ্রণে। ঝুরো ঝুরো মিশ্রণটি বড় পেতলের থালায় ঢেলে গণপতি বাপ্পাকে নৈবেদ্য দেওয়া হয়। ‘

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.