গণপতি বাপ্পাকে সন্তুষ্ট করতে ‘ভোগপ্রসাদে দিন মিঠি চাওল
উপকরণ:
বাসমতি চাল ২ কাপ, জলে ভিজিয়ে, জল ঝরিয়ে রাখা,
চিনি ১-১ ১/২ কাপ,
ঘি ২ টেবিল চামচ,
সবুজ এলাচ ৩/৪টি,
কালো এলাচ ১টি,
দারচিনি ১ ইঞ্চি ,
কাজুদানা ১ টেবিল চামচ,
গাজরের রস ৪ কাপ,
কমলালেবুর রস ৪ কাপ,
কেশব ১ চিমটে,
কিসমিস ১ মুঠো।
পদ্ধতি:
ঘি গরম করে রাইসকুকারে সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারচিনি সব ১ মিনিট নেড়ে চেড়ে কাজু বাদাম গুঁড়ো, কিসমিস, চাল দিয়ে হালকা নেড়ে দিতে হবে। এ বার গাজরের রস, কমলার রস দিতে হবে। চিনি, কেশর দিয়ে নির্দিষ্ট সময়সীমায় রেখে রাইসকুকার বন্ধ করে দিতে হবে।

Post a Comment