গণেশ চতুর্থীর পরম্পরাবাহী মরাঠি সাবেকী ব্যাঞ্জনের মধ্যে অন্যতম বরণ ভাত - The News Lion

গণেশ চতুর্থীর পরম্পরাবাহী মরাঠি সাবেকী ব্যাঞ্জনের মধ্যে অন্যতম বরণ ভাত




 উপকরণ: 

মুগডাল ১/২,

অড়হর ডাল ১/২,

হলুদ গুঁড়ো ১/২ চামচ,

কারি পাতা ৫/৬ চামচ,

গোটা জিরে ১ চামচ,

 জিরে গুঁড়ো ১ ১/২ চামচ,

হিং ১ চিমটে,

নারকেল কোরা ১ কাপ,

সাদা তেল রান্নার জন্য।




 পদ্ধতি: 

আগের রাতে ডাল ভিজিয়ে রেখে পরদিন ভাল করে ধুয়ে প্রেসারকুকারে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ ডালে নুন ও বাকি সব উপকরণ দিয়ে হাতার পেছন দিয়ে চটকে চটকে মিহি করে নিতে হবে। এ বার মিশ্রণটিতে খানিক জল মিশিয়ে পাতলা করে নিয়ে ডালের ডেকচি মাঝারি আঁচে ১২-১৫ মিনিট ফুটতে দিতে হবে। ঘন হয়ে কাদা কাদা হয়ে এলে নামিয়ে শুকনো লঙ্কা ও কারিপাতা তেলে ফোড়ন দিয়ে সেটি ডালের ওপর ঢেলে দিতে হবে ও কিছুটা তাজা কুড়ানো নারকেল ছড়িয়ে দিতে হবে। প্রস্তুত হল মরাঠি বরণ অর্থাৎ ডাল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.