আজকের রাশিফল
মেষ রাশিঃ
আজ দিনটি ভালো কাটবে। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
বৃষ রাশিঃ
দাম্পত্য জীবন সুখের। ভালো কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। বিয়ের জন্য যোগাযোগ হতে পারে।
মিথুন রাশিঃ
যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। বিদ্যার্থীদের সময়টা খুব একটা ভালো নয়। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কোনও কারণে শোকের খবর পেতে পারেন।
কর্কট রাশিঃ
কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। দু-চাকার যানে বিপদের সম্ভাবনা রয়েছে। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।
সিংহ রাশিঃ
কর্মক্ষেত্রে নিশ্চিত উন্নতিতে বাধা আসেত পারে। পাওনা টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে।
কন্যা রাশিঃ
আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। আয় বৃদ্ধির যোগ রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন।
তুলা রাশিঃ
আজকের দিনটি আপনার অনূকুলে থাকবে। আর্থিক সমস্যা দেখা দিলেও তা মিটে যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক ক্ষেত্রে কিছু দান করতে হতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। কোনও কারণে আজ লাঞ্ছনা ভোগ করতে হতে পারে। অযথা ব্যয় বন্ধ করুন নাহলে সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশিঃ
সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। আজ বিজ্ঞানীদের জন্য দিনটি খুব শুভ। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
ধনু রাশিঃ
অফিসে আজ আপনার প্রাধান্য় বৃদ্ধি পাবে। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ভালো আয় হতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই।
মকর রাশিঃ
আজ আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল।
কুম্ভ রাশিঃ
আজ ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন পর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে।
মীন রাশিঃ
নৈতিক অবনতি দেখা দিতে পারে। অভিনেতাদের আজ সম্মান বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

Post a Comment