আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশিঃ
প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।  কারও প্ররোচনায় পা দেবেন না। আজ কোনও খারাপ খবর পেতে পারেন। কোনও ভালো কাজ করার সুযোগ পাবেন। আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। আগুন থেকে সাবধানে থাকুন।

বৃষ রাশিঃ
প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।  নতুন কোনও কাজের খবর পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। পরিশ্রমের ফল ভাল হবে।

মিথুন রাশিঃ
সাহসিকতা প্রদর্শন করার সুযোগ পাবেন। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে।  শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।




কর্কট রাশিঃ
কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে।

সিংহ রাশিঃ
 দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন।  আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। জীবনে শুভ কিছু ঘটতে চলেছে।

কন্যা রাশিঃ
কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। আজ কাজে অনিহা দেখা দেবে। পুরস্কার লাভের যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য শুভ দিন। অপরকে সাহায্য করায় মানসিক শান্তি বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে।





তুলা রাশিঃ  
কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।

বৃশ্চিক রাশিঃ  আজ দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।  বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে।  আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

ধনু রাশিঃ 
সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। আজ ব্যবসায় উৎপাদন বৃদ্ধি পাবে। আজ আপনার উচ্চাশা পূরণের সম্ভাবনা রয়েছে। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে।





মকর রাশিঃ
আজ সারাদিন অবসন্ন থাকবেন। আজ কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে।

কুম্ভ রাশিঃ 
আজ সাফল্য লাভের যোগ রয়েছে। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে।  ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।  কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে।

মীন রাশিঃ 
 বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। আজ কোনও কারনে সারাদিন বিরক্তিভাব বজায় থাকবে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। প্রচুর পরিশ্রম সত্ত্বেও আপনার আশা পূরণ হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.