হলুদ পাতার অন্যরকম সুবাসটাই পাথোলি - The News Lion

হলুদ পাতার অন্যরকম সুবাসটাই পাথোলি



উপকরণ: 

সতেজ হলুদ গাছের পাতা ১২/১৫।

চাল গুঁড়ো ১ কাপ,

গুড় ১ কাপ,

এলাচ গুঁড়ো ১ চিমটে,

কাজু,

আমন্ড,

বাদাম আধ কাপ,

কুচোনো নারকেল কোরা ১ কাপ।




পদ্ধতি: 

চালের গুঁড়ো জলে ভিজিয়ে রাখতে হবে। বেশ মাখো মাখো হবে। ধোসার মতো পাতলা হবে না কিন্তু গড়িয়ে যেন না যায়। একটা পাত্রে কাজু, আমন্ড ও বাদাম কুচোনো, এলাচ গুঁড়ো, নারকেল কোরা এক সঙ্গে মেশাতে হবে। সতেজ হলুদ গাছের পাতা ধুয়ে এক সঙ্গে মেশাতে হবে। সতেজ হলুদ গাছের পাতা ধুয়ে টেবিলে রেখে ভারি কিছু দিয়ে মাঝখানের পাতার শিরাটা সামান্য চেপে চেপে মসৃণ করে নিতে হবে। যাতে পাতাটি মুড়তে গেলে ফেটে না যায়।  এ বার এক একটা হলুদ গাছের পাতায় নারকেল-বাদাম মিশ্রণ ভাল করে মাখিয়ে নিয়ে পাতা মুড়ে নিতে হবে।




 লম্বাটে পাতার দৈর্ঘ্য অনুয়ায়ী দুই/ তিন পিস কেটে নিতে হবে সাবধানে। খেয়াল রাখতে হবে যেন পুরটা কোনও ভাবে বেরিয়ে না যায়। ইডলি স্টিমারে পুর-ভরা পাতাগুলি সাজিয়ে ১০ থেকে ১২ মিনিট আঁচে রাখতে হবে। পরে ঠান্ডা হলে যত্ন নিয়ে হলুদ পাতা ছাড়িয়ে অন্য পাত্রে তুলে রাখতে হবে।  গণেশ চতুর্থীর জনপ্রিয় মিষ্টান্ন ‘পাথোলি’। অনেকটা আমাদের বাঙালির পাটিসাপটার মতো ধরন। ‘গণেশ-গৌরী’ পুজোয় ভগবানকে পাথোলি অর্ঘ দেওয়ার রীতি। পাথোলি ভাপানো ব্যাপারটাই আসল। কচি হলুদ পাতায় জড়িয়ে ভাপানো হয়। জুলাই থেকে সেপ্টেম্বর কোঙ্কন উপকুল গোয়া অ়ঞ্চলে হলুদ গাছে নতুন পাতা আসে। হলুদ পাতার অন্যরকম সুবাসটাই পাথোলির বৈশিষ্ট্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.