নতুন লুকে রূপাঞ্জনা
রূপাঞ্জনার নতুন অবতার যেন এক অদ্ভুত ট্রান্সফরমেশন। ছোটপর্দায় মা, কাকিমার চরিত্রে অভিনয় করা রূপাঞ্জনাই যে ইনি তা ধরা বেশ কঠিন। তাঁর এই নতুন লুকে মুগ্ধ করে চলেছেন নিজের ভক্তদের। এমনকি যারা তাঁর ভক্ত ছিলেন না তারাও রীতিমত রূপাঞ্জনার ছবি দেখে অবাক হয়েছেন। বয়স যেন রীতিমত কমে গিয়েছে এই ছবিগুলিতে।
কালো শার্ট আবার কখনও সাদা শার্ট, সঙ্গে নতুন হেয়ারকাট যাতে রূপাঞ্জনাকে চেনা কঠিন হয়ে উঠেছে। এই বয়সেও এমন হটনেস সাধারণত টলিউডে বেশ বিরল। নিজের ইনস্টাগ্রামে সোনালী এবং কালো রঙের একটি গাউন পরা ছবি আপলোড করলেন।
যার হাই থাই স্লিট থেকে চোখ সরানো অসম্ভব। রূপাঞ্জনাকে এই পোশাকে কিংবা এই অবতারে আগে কখনই দেখা যায়নি। তাই নতুন লুকেই ছক্কা হাঁকালেন তিনি।

Post a Comment