গণপতি পুজোর থালায় নৈবেদ্য হিসাবে মরাঠিদের বিশেষ জনপ্রিয় ব্যাঞ্জন আপ্পাম - The News Lion

গণপতি পুজোর থালায় নৈবেদ্য হিসাবে মরাঠিদের বিশেষ জনপ্রিয় ব্যাঞ্জন আপ্পাম




 উপকরণ:

চাল ২ কাপ,

গুড়,

চিনি সওয়া এক কাপ,

নারকেল কোরা ১/২ কাপ,

পাকা কলা ১টা,

ঘি ১ টেবিল চামচ,

তেল ভাজার জন্য,

এলাচ গুঁড়ো ১ ১/২ চা চামচ।



পদ্ধতি:

চাল ভিজিয়ে ২ ঘণ্টা রেখে মিক্সারে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এতে চিনি, নারকেল কোরা, পাকা কলা, এলাচ গুঁড়ো সব মিশিয়ে মিক্সিতে আবার ঘুরিয়ে নিতে হবে। একটি পাত্রে নামিয়ে মিশ্রণটিতে এক টেবিল চামচ ঘি ভাল করে মিশিয়ে নিতে হবে। কড়ায় তেল গরম হবে, হাতায় করে মালপুয়ার মতো ভেজে তুলে রাখতে হবে। গণপতি পুজোর থালায় নৈবেদ্য হিসাবে মরাঠিদের বিশেষ জনপ্রিয় মিষ্টান্ন এটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.