করোনা সম্পর্কিত সঠিক এবং যথাযথ তথ্য লুকিয়েছিল উহান , দাবি মার্কিন গোয়েন্দাদের
করোনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার চিনেকে দায়ী করেছেন। সেই ভিত্তিতেই গোপনে খোঁজও চালিয়েছেন। ট্রাম্প প্রশাসন বারবার অভিযোগ করেছেন, করোনা ভাইরাসের উৎস চিনের ল্যাবরেটারি কোনও মিট মার্কেট নয় তবে তাঁদের ধারণাকে পোক্ত করতে কোনও প্রমাণ দিতে পারেনি।
মার্কিন গোয়েন্দারা বলেছেন, চাইনিজ কমিউনিস্ট পার্টির আধিকারিকরা নিজেদের মধ্যে খোলামেলাভাবে তথ্য শেয়ার করেনি। সঠিক এবং যথাযথ তথ্য পৌঁছয়নি বেজিংয়ের কাছে।
মার্কিন গোয়েন্দাদের তরফে ভাইরাসের উৎস সম্পর্কিত শেষ আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, “তাঁরা প্রতিমুহূর্তে আসা তথ্যগুলি পরীক্ষা করে দেখছে যে তা কারোর সংস্পর্শে বা প্রানীর দেহ থেকে ছড়িয়েছে কি না তাও দেখেছে বা উহানের ল্যাবরেটরি থেকে তা ছড়িয়ে পড়েছে কি না”।

Post a Comment