মরাঠি পরিবারে উপোস ভাঙাতে সাবুদানা খিচরি
উপকরণ:
সাবুদানা ১ কাপ,
বাদাম ১/২ কাপ ভেজে হামানদিস্তায় আধ গুঁড়ো,
তেল ২ টেবিল চামচ,
লেবুর রস কয়েক ফোঁটা,
মরিচ গুঁড়ো সামান্য,
আদা কুচোনো সামান্য,
ধনে পাতা কুচোনো সামান্য।
পদ্ধতি:
সাবুদানা জলে ভিজিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিতে হবে। জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে আবার জল ঝরিয়ে নিতে হবে। কিছু সাবুদানা এমন যে জলে ভিজিয়ে রাখারও প্রয়োজন পড়ে না। ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিলেই হল। ভেজা সাবুদানায় স্বাদ মতো নুন ও চিনি ছড়িয়ে মিশিয়ে নিতে হবে।
এ বার ফ্রাইপ্যানে তেল গরম করে জিরে ফোড়ন ও লঙ্কা কুচোনো দিয়ে ডুমো ডুমো করে রাখা আলু তেলে ভেজে নিতে হবে। শেষে ফ্রাইপ্যানে সাবুদানাটা ঢেলে লেবুর রস, মরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, নারকেল কোরা, বাদাম গুঁড়ো হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন ঝুরো ঝুরো থাকে।
Post a Comment