রিয়ার অসংলগ্ন উত্তরে অসন্তুষ্ট ইডি - The News Lion

রিয়ার অসংলগ্ন উত্তরে অসন্তুষ্ট ইডি



সুশান্তের বাবা বিহারে রিয়ার নামে আর্থিক তচ্ছরূপের একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপরই নড়েচড়ে বসেছিল ইডির দফতর। সুক্রবারই তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো হয়।  কখনও ৯ ঘণ্টা, কখনও আবার ১৮ ঘণ্টা, জেরার মুখে পড়েছিল রিয়া ও তাঁর পরিবার। কিন্তু অর্থের বিষয় খোলসা করে কিছুই বলতে পারছেন না রিয়া।



 অধিকাংশ প্রশ্নের উত্তরই মিলছে ভুলে গিয়েছি, কখনও আবার উত্তরে শুধুই জানি না। ফলে সন্তুষ্ট হতে পারল ইডি। বাজেয়াপ্ত করা হল রিয়া চক্রবর্তী, তাঁর ভাই ও বাবার মোবাইল ফোন। পাশাপাশি তাঁদের ল্যাপটপ, ট্যাবলেট প্রভৃতি যত গ্যাজেট আছে সবই নেওয়া হল ইডির দখলে। 



 আয়কর দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এক বছরে সম্পত্তি বেড়েছে ১০ গুণ ৷ ২০১৭-১৮ আর্থিক বর্ষে যা ছিল ৯৬ হাজার ২৮১ টাকা, ২০১৮-১৯ আর্থিক বছরে প্রায় ১০ গুণ বেড়ে দাঁড়ায় ৯ লক্ষ ৫ হাজার ৫৯৭ টাকা ৷ কিন্তু রিয়ার আয় ছিল দেড় লক্ষ্য টাকা। তবে কীভাবে পরিমাণ সম্পত্তি তাঁর নামে হল! সেই প্রশ্নের জবাব দিতে পারেন নি রিয়া। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.