শ্রীগণেশের প্রিয় মিষ্টান্ন মোদক যেভাবে তৈরি করবেন
উপকরণ:
খোয়া ১ কাপ,
গুঁড়ো চিনি ২ কাপ,
নারকেল কোরা ৪ কাপ,
পেস্তা কুচানো ১ টেবিলচামচ,
দুধ ১ লিটার,
খাবারের হলুদ রং ১ চিমটে,
চাল গুঁড়ো ২ কাপ।
পদ্ধতি:
ভারী ডেকচিতে দুধ বসিয়ে ফুটতে শুরু করলে ওপর থেকে অল্প অল্প চাল গুঁড়ো মেশাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন কোনও মতেই দুধের মধ্যে ডেলা পাকিয়ে না যায়। এ বার একে একে খোয়া, গুঁড়ো চিনি, পেস্তা, হলুদ রং, নারকেল কোরা সব মিশিয়ে দিতে হবে। ঘন মণ্ড তৈরি হলে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
ঠান্ডা মনে হলে ঠেসে ঠেসে মসৃণ করে মণ্ডটি মাখতে হবে। এ বার হাতের তালুতে অল্প ঘি মাখিয়ে ওই মণ্ডটি থেকে ছোট ছোট লেচি নিয়ে মোদকের বিশেষ ছাঁচে গড়ে রাখতে হবে। স্টিম কুকারে ১৫ মিনিট স্টিমে ভাপিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

Post a Comment