সীমান্ত সমস্যা নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে দুই দেশ
সীমান্ত সমস্যা নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে দুই দেশ। একাধিক বার বলা সত্ত্বেও পূর্ব লাদাখে চিনা সেনার অবস্থানে পরিবর্তন হয়নি। এরই মধ্যে ৫বার সামরিক ও কূটনৈতিক পর্যায়ে বৈঠকে বসেছে ভারত ও চিন। তবে একটিও ফলপ্রসূ হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ ২০শে অগাষ্ট ফের বৈঠকে বসতে চলেছে দুই দেশ। জানা গিয়েছে, ওয়ার্কিন মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা ডব্লুএমসিসির আওতায় এই বৈঠক হবে।
মূলত গত বেশ কয়েক মাস ধরে চলা সীমান্ত সমস্যা নিয়েই আলোচনা হবে বৈঠকে। দুই দেশের কূটনীতিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। পূর্ব লাদাখে সেনা অবস্থান নিয়ে যে মতানৈক্য চলছে, তার উৎস খোঁজার চেষ্টা চলবে বৈঠকে।
এই নিয়ে পঞ্চম বার বৈঠক হতে চলেছে দুই দেশের। সেনা না সরানোর চিনের অনড় মনোভাবের জন্যই একের পর এক বৈঠক ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন প্রতিরক্ষা ও কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে ডব্লুএমসিসির আওতায় যে বৈঠক হতে চলেছে, তা নিয়ে সরকারি ভাবে দুই দেশ কোনও মন্তব্য করেনি। তবে এই বৈঠক এদিন বিকেলে হবে বলেই সূত্রের খবর।

Post a Comment