রোগীর পেট থেকে বেরোল ২৪ কেজির টিউমার - The News Lion

রোগীর পেট থেকে বেরোল ২৪ কেজির টিউমার




মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার একটি হাসপাতালে চিকিৎসকরা এক মহিলার পেট থেকে ২৪ কেজি ওজনের একটি টিউমার বের করেছেন। সূত্রের খবর অনুসারে, পূর্ব গারো পাহাড় জেলার জামেগের বাসিন্দা এক ৩৭ বছর বয়সী মহিলার হঠাৎ পেটে তীব্র ব্যথা ওঠে। ২৯ জুলাই তাকে তুরা প্রসূতি ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। 



হাসপাতালের সুপার ডাঃ ইসিলদা সাংমা বলেন, ৩ অগস্ট দু’জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ চিকিৎসকদের একটি দল তিন ঘন্টা ধরে ওই মহিলার অপারেশন করে । চিকিৎসকেরা জানিয়েছেন রোগীর অবস্থা এখন ঠিক আছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।



টিউমারটি বায়োপসির জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে এই সফল অপারেশনের জন্য ডাক্তারদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সংমা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.