১২ ঘন্টার ব্যাবধানে ফের ভাঙ্গলো কুড়ি ফুট ফুট বিদ্যাধরী নদীর বাঁধ - The News Lion

১২ ঘন্টার ব্যাবধানে ফের ভাঙ্গলো কুড়ি ফুট ফুট বিদ্যাধরী নদীর বাঁধ




দি নিউজ লায়ন ;   উত্তর ২৪ পরগনা জেলার   বসিরহাট মহাকুমার হাড়োয়ার ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের  মুন্সি ঘেরি ঘটনা। ।আজ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ  নাগাদ প্রায় কুড়ি ফুট  ফুট বিদ্যাধরী নদীর বাঁধ আচমকাই ভেঙে যায়, যার ফলে। মুন্সি ঘেরি, মল্লিক ঘেরি, ছয়আনি, ঘাট পারা সহ বেশকিছু গ্রামে নোনা জল ঢুকছে।  কি কারনে বাঁধ ভাঙ্গলো বুঝে উঠতে পারছেনা গ্রামবাসীরা।




আম্পানে একই জায়গায় বিদ্যাধরী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গিয়েছিল।  তার ওপরে বেশ কিছুদিন ধরে  ব্লক প্রশাসনের সেচদপ্তর  কাজ করে মেরামতি করে গেছেন। তারপরে আবার নতুন করে এই বাঁধ ভেঙে যাওয়ায় নতুন আশঙ্কার কালো মেঘ দেখছে গ্রামের মানুষ। বেশ কয়েকটি গ্রামের কয়েক'শ গ্রামবাসী। বর্ষাকাল শুরু হয়েছে একদিকে আকাশের বৃষ্টি অন্যদিকে নদীর বাঁধ ভেঙে যাওয়ায় চিন্তার কপালে ভাঁজ পড়েছে গ্রামবাসীদের। 





এখনো আম্পানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের চোখেমুখে আতঙ্কের ছাপ,তার পরে এই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ চাষের জমিতে নোনা জল ঢুকে একদিকে ফসলের ক্ষতি। অন্যদিকে মেছো ঘেড়িতে নোনা জল ঢুকে ব্যাপক মাছ চাষের ক্ষতি হচ্ছে  সব মিলিয়ে আম্পানের দুর্যোগ কাটিয়ে যখন একটু একটু স্বাভাবিকের পথে এগোচ্ছি লো ,সুন্দরবনের মিনাখা ব্লকের মানুষ।




আবার নতুন করে বাধ ভাঙ্গায় রাতের ঘুম কেড়েছে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। মিনাখাঁ ব্লক সভাপতি  মৃত্যুঞ্জয় মন্ডল বলেন  বাদলা অতি দ্রুত কাজ শুরু হবে  আতঙ্কিত হওয়ার কারণ নেই ইতিমধ্যে সবরকম চেষ্টা করা হয়েছে ঘটনাস্থলে পঞ্চায়েত শেষ দপ্তর ও বিডিও প্রতিনিধিরা  গিয়েছেন যাতে দ্রুত  বাধ মেরামতি কাজ শুরু করা যায় আজ সবরকম চেষ্টা চালাচ্ছেন। 




পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ করা আছে। এছাড়া বিদ্যাধরী নদীর বাঁধ মেরামতির জন্য স্থানীয় পঞ্চায়েত প্রশাসন সঙ্গে গ্রামের মানুষ হাত লাগিয়েছে বালির বস্তা বাস খুঁটি দিয়ে নদীর জল আটকানোর চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.