শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবাংলার পুরুলিয়া - The News Lion

শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবাংলার পুরুলিয়া




দি নিউজ লায়ন ;  শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবাংলার  পুরুলিয়ার রঘুনাথপুর এলাকা।ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল না বলেই জানা গিয়েছে। তবে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন বলে খবর। এখন পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে,  বৃহস্পতিবার সকালেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপের পোর্টব্লেয়ার থেকে ২২২ কিমি দক্ষিণে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে আঘাত হানে এই কম্পন
কদিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে মরুরাজ্য রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল . ম্যাগনিটিউড। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজস্থানের বিকানীর থেকে ৬৬৯ কিমি দূরে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.