কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা - The News Lion

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা






দি নিউজ লায়ন ;  গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় চলছে বৃষ্টি।  রাজ্যে নচুন কের নিম্নচাপের জেরে এই প্রবল বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার থেকেই এই নিম্নচাপ বাংলার আকাশ জুড়ে রয়েছে। এই নিয়ে আইএমডি যদিও বহু আগেই সতর্ক করেছিল। গত ১৯ অগাস্ট থেকে শুরু হওয়া এই নিম্নচাপের বৃষ্টি আগামী ২৫ অগাস্ট পর্যন্ত স্থায়ী হবে বলে দাবি আবহবিদদের। বুধবার থেকে এই নিম্নচাপের জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কার্যত বৃষ্টিতে ভিজতে থাকে। 


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা একই এলাকায় অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম দিকে সরে যাবে বলেই মনে করছেন আবহবিদরা। অপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ২৩ অগাস্ট নাগাদ


উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ দেখা গেলেও উত্তরে সেই বৃষ্টির সেভাবে দেখা মিলবে না। তবে অসম , মেঘালয়ের দিকে আগামী থেকে দিন ভারী থেকে ভারীতর বৃষ্টিপাত হবে


এদিকে, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের জেরে জারি হয়েছে কমলা সতর্কতা। এর জন্য মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.