ফাঁস হয়ে গেল নোকিয়া ৬.৩ সিরিজের একগুচ্ছ ফোনের গোপন তথ্য - The News Lion

ফাঁস হয়ে গেল নোকিয়া ৬.৩ সিরিজের একগুচ্ছ ফোনের গোপন তথ্য



দীর্ঘ কয়েক দশক মোবাইল ফোনের জগতে পরিষেবা দিয়ে ফের একবার নিজেদের রুপ বদলে ফেরত এসেছে নোকিয়া। নতুন ভাবে আত্মপ্রকাশ করার পরেই একগুচ্ছ নতুন ধরনের স্মার্টফোন। যা যথেষ্ট আকর্ষিত হয়েছিল ক্রেতা মহলে। খুব সস্তায় একগুচ্ছ ফিচার দেয় নোকিয়া।  খুব দ্রুত তারা ফিরে পেয়েছিল নিজেদের পুরনো জনপ্রিয়তা। আগামী কয়েকদিনের মধ্যে বাজারে আসার কথা নোকিয়ার ৬.৩ সিরিজের নয়া একটি স্মার্টফোনের।



 কিন্তু তা বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেল নোকিয়া ৬.৩ সিরিজের একগুচ্ছ তথ্য। এই ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ এসওসি। সঙ্গে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ৩৫০০ এমএএইচ ব্যাটারি।এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ। যা থেকে বোঝা গিয়েছে এই ফোনের ক্যামেরাতে রয়েছে ২৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স সহ একাধিক সুবিধা।



এছাড়া বোঝা গিয়েছে এই ফোনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সুবিধা।  যার ফলে ব্যবহারকারীদের ফোনের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। আর এর ফোন মেমোরিতে রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সুবিধা। তবে এতে মেমরি বাড়িয়ে নেওয়ার সুবিধাও রয়েছে।  এই ফোনের দাম রাখা হয়েছে ২০ হাজারের অঙ্কে। যদিও এখনও নোকিয়া ৬.৩ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম যুক্ত ফোনের দাম সামনে আসেনি। তবে এই ফোনের বেশ কিছু তথ্য জানা গিয়েছে যা দেখে খুশি হতে পারেন সাধারন মানুষজন। এর আগেও এই ফোন নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছিল।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.