প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী
দি নিউজ লায়ন ; প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী৷ বৃহস্পতিবার বেলা ১.৪৫ মিনিটে তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন।করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন তিনি৷ জানা গিয়েছে, ১ অগস্ট থেকে ভেন্টিলেশনে ছিলেন প্রবীণ নেতা৷ ৩০ জুলাই থেকে পিয়ারলেস
হাসপাতালে ভর্তি হন৷
শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি ছিলেন শ্যামল চক্রবর্তী৷ জানা
গিয়েছে,জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উল্টোডাঙার একটি নার্সিংহোমে
ভর্তি হয়েছিলেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও তাঁর প্রস্রাব অনিয়মিত হচ্ছিল। সেখানে
তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এর পর তাঁকে করোনা পরীক্ষা করানো হয়। সেই রিপোর্ট
পজিটিভ এসেছে।
ওই নার্সিংহোম থেকে বাইপাসের একটি নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত
করা হয়৷রবিবার রাতে তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়
বর্ষীয়ান নেতাকে। যদিও সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে
জানা গিয়েছে। তাঁকে এখন আংশিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।গত কয়েকদিন ধরে
তাঁর শারীরিক অবস্থার আপডেট জানাচ্ছিলেন তাঁর মেয়ে অভিনেত্রী উষসী চক্রবর্তী।

Post a Comment