অনলাইনে তারাপীঠ মন্দিরে পুজোর নামে প্রতারণা - The News Lion

অনলাইনে তারাপীঠ মন্দিরে পুজোর নামে প্রতারণা




দি নিউজ লায়ন ;   তারাপীঠে পুজো দেওয়ার সুযোগ প্রসাদী ফুল মালা মিষ্টি তারা মায়ের ছবি সহ পূজোর ডালা একেবারে আপনার বাড়িতে! না এই বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি তারাপীঠ মন্দিরের পক্ষ থেকে দেওয়া হয়নি এটি হলো ফাঁদ। প্রতারণার ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন বেশ কয়েকজন তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে অনলাইনে পুজো দেওয়ার কোনরকম বন্দোবস্ত তারাপীঠ মন্দিরে নেই।



সূত্রের খবর, লকডাউনের জেরে আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে তারাপীঠ মন্দির। সেই সুযোগে সক্রিয় হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী, প্রতারণার ফাঁদ পেতে বসেছে। তারাপীঠ মন্দিরে অনলাইনে পূজা দেওয়া যাচ্ছে এই মর্মে বেশ কিছু বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।



এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন,  তারাপীঠ মন্দিরে কোনভাবেই অনলাইনে পূজা দেওয়ার কোনো ব্যবস্থা নেই।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.