প্লাস্টিকের কারখানার ম্যানেজারকে নৃশংসভাবে এলোপাথাড়ি গুলি করে খুন
দি নিউজ লায়ন ; নৃশংসভাবে একটি প্রতিষ্ঠিত প্লাস্টিকের কারখানার ম্যানেজারকে ঘরের মধ্যে ঢুকে এলোপাতাড়ি ভাবে গুলি চালিয়ে খুন করার ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জ থানার ওমরপুর ঘোর সালা এলাকায়। মৃত ম্যানেজারের নাম কেতন বাদিয়ান(৩৮)।
রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙিপুর হাসপাতাল এ দেহ পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ঘরবন্দী অবস্থাতেই ওই ম্যানেজারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে স্থানীয়রা। প্রসঙ্গত কেতন বাবু ওমরপুর এলাকাতেই একটি বাড়িতে থাকতেন ।
প্রত্যেকদিন সকালেই তিনি নির্দিষ্ট সময়ে কারখানায় চলে যান । বৃহস্পতিবার না যাওয়ায় তাঁর বাড়িতেই খোঁজ করতে যান কর্মীরা।দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও তিনি দরজা না খোলায় কর্মীদের সন্দেহ হয়। পরে উঁকি দিয়ে দেখতে পান ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কেতন।
খবর দেওয়া হয় থানায়। পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। এই ঘটনার পরই ওই প্লাস্টিকের কারখানার কর্মীদের জড়তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। খুনের সঙ্গে ম্যানেজারের ঘর থেকে নগদ টাকাও দেয় বলে জানা যায়।

Post a Comment