জাল ফেনসিডিল তৈরির কারখানার হদিস, গ্রেপ্তার ২ - The News Lion

জাল ফেনসিডিল তৈরির কারখানার হদিস, গ্রেপ্তার ২




 দি নিউজ লায়ন ;  বসিরহাট জেলা পুলিশের বড় সাফল্য,জাল ফেনসিডিল তৈরির কারখানার হদিস, গ্রেপ্তার ২ উদ্ধার ৩০ লক্ষ টাকার তরল মাদক। বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রামে ফেনসিডিল তৈরি করার কারখানার হদিশ পেল বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা।


আচমকাই পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুই, এসডিপিও অভিজিৎ সিনহা  মহাপাত্র এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে এই জাল ফেনসিডিল তৈরি করার কারখানা আচমকাই হানা দেয়,  কারখানায় গিয়ে জাল মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেন পুলিশ।


প্রচুর নকল ফেনসিডিল উদ্ধার হয়েছে,ও ফেনসিডিল তৈরি করার নকল স্টিকার, কুড়ি লিটারের ৪০ বারেল মাদক তৈরি করার কাঁচা রমাল, দুটো ফেনসিডিল বানানোর মেশিন, প্রচুর নকল ফেনসিডিলের বোতল, সঙ্গে প্রচুর নকল স্টিকার,ও খালি বোতল।


হাতে নাতে পাকড়াও করেছে দুই ফেনসিডিল বানানো জাল কারবারি কে  পিন্টু দাস, রাধেশ্যাম দাস, দীর্ঘদিন ধরে গোটরা গ্রামে নিজের বাড়িতে বেশ কয়েক বছর ধরে এই জাল রমরমা ব্যবসা চালাচ্ছিল দুই অভিযুক্ত।এদের বিরুদ্ধে সীমান্ত পাচারের সঙ্গে আন্তঃদেশীয় মাদকপাচার সঙ্গে যুক্তর পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে এদের পাচার চক্রের যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।


 কাঁচা রমাল, মেশিন,ও তরল মাদক সহ আনুমানিক ৩০ লক্ষ টাকা বাজার মূল্য। ইতিমধ্যে দুই জাল কারবারিকে বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.