মন্দির চত্বরে করোনা,১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ মন্দির - The News Lion

মন্দির চত্বরে করোনা,১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ মন্দির



দি নিউজ লায়ন ;  মন্দির সংলগ্ন অঞ্চলে বাড়ছে করোনার প্রকোপ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠ মন্দির। বৃহস্পতিবার মন্দির কমিটির সেবাইতদের  বৈঠক হয় । এই বৈঠকে তারাপীঠ মন্দির আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।



 বৈঠক শেষে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠে গতকাল স্থানীয় দুজন আক্রান্ত হয়েছে করোনায়। এই পরিস্থিতিতে মন্দির খোলা থাকলে ভক্ত সমাগম হলে সংক্রমণ বাড়তে পারে তাই  জীবন সুরক্ষিত রাখতে আপাতত তারা মায়ের  মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।



এছাড়া অন্য কোন উপায় ছিলো না। তবে প্রত্যেকদিন একজন সেবাইত তারা মা কে নিত্যসেবা দেবে স্বাস্থ্যবিধি মেনে। মায়ের দর্শন না করতে পেরে ভক্তদের হৃদয়ের মনোবাঞ্ছা পূর্ণ হবে না তার জন্য মন্দির কমিটি ক্ষমা প্রার্থী। অনির্দিষ্টকাল বলতে এমন নয় যে আগামী ছয় মাস মন্দির খোলা হবে না, বর্তমান পরিবেশ-পরিস্থিতি  দ্রুত স্বাভাবিক  হলেই মায়ের মন্দির আবার খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। এর আগে দীর্ঘ লকডাউন কাটিয়ে 23 জুন রথের দিন তারাপীঠ মন্দির ভক্তদের জন্য খুলে দেয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.