কল্যাণীতে নিজের দোকানে খুন ব্যাবসায়ী - The News Lion

কল্যাণীতে নিজের দোকানে খুন ব্যাবসায়ী




দি নিউজ লায়ন ;   দোকানের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে এক ব্যাবসায়ী কে গুলি করে খুন করলো। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৪.৩০ নাগাদ কল্যাণী ২০ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাবসায়ীর নাম চন্দন দাস বয়স ৩২ তার বাড়ি ২০ নম্বর ওয়ার্ডে। বাড়ির নিচে তার ফ্লাইউডের দোকান।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা মোটর বাইকে এসে তার দোকানে ঢুকে গুলি করে খুন করে চম্পট দেয়।  এই ঘটনার পর ব্যাবসায়ী কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।  পুলিশের প্রাথমিক অনুমান জমি সংক্রন্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্তে নেমেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.