বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবি, মাঝিসহ নিহত ৫ - The News Lion

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবি, মাঝিসহ নিহত ৫




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় নৌকা ডুবে পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), আতা মিয়ার ছেলের বউ (৩২) এবং সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।



স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রুবেল মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হলে নৌকাটি ডুবে যায়।



’তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কয়জন নিখোঁজ রয়েছে, সেটি বলা যাচ্ছে না।’ বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.