মুর্শিদাবাদে ইদুজ্জোহা পালনে উচ্চস্তরের প্রশাসনিক বৈঠক - The News Lion

মুর্শিদাবাদে ইদুজ্জোহা পালনে উচ্চস্তরের প্রশাসনিক বৈঠক



দি নিউজ লায়ন ; দেশের সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে করোনা আবহে ইদুজ্জোহা পালনের ক্ষেত্রে শুক্রবার বহরমপুর এর প্রশাসনিক  কার্যালয়ে একটি উচ্চস্থানীয় বৈঠকের আয়োজন করা হয়। মূলত জেলার ইমাম মোয়াজ্জেন দের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শের মধ্যে দিয়ে ইদুজ্জোহা পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সেইমতো ইমাম সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে , বর্তমান ইদেও মসজিদে কিংবা ইদের ময়দানে জমায়েত না করে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট আকারে জামাত করতে। সেই সঙ্গে কোরবানি এক জায়গা না করে আলাদা আলাদা ভাবেই করা ভালো হবে বলেও জানান হয়েছে।



লক ডাউনের মধ্যেই পালিত হয়েছে খুশির ঈদ। ওই সময় জেলার বিভিন্ন ইমাম ও মোয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে মুসলিম সমাজ কে পরামর্শ দেওয়া হয়েছিল ঈদের নামাজ উপলক্ষে মসজিদে কিংবা ময়দানে জমায়েত না করতে । সেই পরামর্শ মেনে ঈদের নামাজে বেশির ভাগ ঈদ কমিটি জমায়েত না করার সিদ্ধান্ত গ্রহন করেছিলেন।



 কিন্তু এবার লক ডাউন না থাকলেও দেশের পাশাপাশি জেলাতেও করোনা সংক্রামকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সে কথা মাথায় রেখে কোরবানি ঈদের নামাজেও জমায়েত না করার আহ্বান জানিয়েছেন জেলার বিভিন্ন ইমাম মোয়াজ্জিন সংগঠন । সেই সঙ্গে বলা হয়েছে কোরবানি এক জায়গাতে না করে ছড়িয়ে ছিটিয়ে করলেই ভাল হয়। এদিকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জন সমক্ষে নয় বরং লোকালয়ের বাইরে গিয়ে কোরবানি করা উচিৎ।


এই বিষয়ে জেলা ইমাম সংগঠনের অন্যতম নেতা মৌলানা আব্দুল খাবির বলেন , “ আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলা জুড়ে স্বাস্থ্য বিধি মেনে ঈদ পালনের প্রচার করা হচ্ছে। সেক্ষেত্রে ঈদের নামাজ উপলক্ষে কোথাও কোন রকম জমায়েত না করে ছোট ছোট আকারে কয়েক জড়ো হয়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.