হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
দি নিউজ লায়ন ; অসুস্থ হয়ে হাসপাতালে
ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জানা গিয়েছে, দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে
তাঁকে। বৃহস্পতিবার
হাসপাতালে বুলেটিনে একথা জানানো হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান ড. ডিএস রানা
জানিয়েছেন, ‘কংগ্রেস
প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে এদিন সন্ধে ৭ টা নাগাদ স্যার গঙ্গারাম হাসপাতালে
ভর্তি করা হয়। রুটিন টেস্টের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা বর্তমানে
স্থিতিশীল।’
অবশ্য হেল্থ
বুলেটিনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ড. অনুপ কুমার বসু-র অধীনে চিকিৎসাধীন। ওই
চিকিৎসক শ্বাসকষ্ট জনিত সমস্যার বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে।

Post a Comment