সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল রূপান্তরিত হলো সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে - The News Lion

সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল রূপান্তরিত হলো সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে




দি নিউজ লায়ন ;  সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল রূপান্তরিত হলো সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল কে  উন্নতিকরনের জন্য। মুখ্যমন্ত্রী বিধায়কের দাবি মেনে ইতিমধ্যে বাইশ কোটি টাকা দিয়েছে বলে জানান বিধায়ক নীলাবতী সাহা।



বীরভূম জেলার মুখ্য চিকিৎসক আধিকারিক হিমাদ্রি আড়ি জানিয়েছেন সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে একশো  শয্যাবিশিষ্ট করা হবে।


 পাশাপাশি থাকবে সমস্ত রকম আধুনিক চিকিৎসা ব্যবস্থা। সাঁইথিয়া পৌরসভার প্রশাসক বিপ্লব দত্ত জানিয়েছেন অত্যন্ত প্রয়োজন ছিল এই গ্রামীণ হাসপাতাল স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করা। এর ফলে কয়েক হাজার গ্রামের মানুষ উপকৃত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.