করোনাকে জয়করে বাড়ী ফিরলেন দেগঙ্গার তৃনমুল নেতা মফিদুল হক সাহাজি
সুবীর মন্ডল ( উঃ২৪পঃ) দত্তপুকুর ; করোনা যুদ্ধে জয়ী হয়ে আজি হসপিটাল থেকে শারীরিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উওর ২৪ পরগনার দেগঙ্গা তৃণমূল নেতা ও দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু সাজি।
গত ইংরেজি ২০ জুলাই তারিখে করোনা উপসর্গ দেখা দেওয়ায় শারীরিক পরীক্ষা করান তিনি। ২২ তারিখে জানা যায় তিনি করার আক্রান্ত হয়েছেন। ওইদিনই উত্তর ২৪ পরগনা দত্তপুকুর এর কদম্বাগাছি হসপিটালে ভর্তি হন । টানা১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ৩১ তারিখ বিকেল পাঁচটা নাগাদ।
কদম্বগাছির জি এন আর সি কোভিড হসপিটাল থেকে ছুটি পান তিনি। ফুলের মালা ফুলের তোড়া নিয়ে তাকে সংবর্ধনা দিতে ছুটে আসে দেগঙ্গা থেকে হাজার হাজার মানুষ।
গোটা বিশ্বের মানুষ যেখানে করোনা আতঙ্কে আতঙ্কিত। সেই কঠিন সময়ে করনে কে জয় করে বাড়ি ফেরার সময় হসপিটাল থেকে বেরিয়ে সাধারণ মানুষের মনোবল চাঙ্গা করতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানালেন তিনি।

Post a Comment