করোনা রোগীদের মনোবল বাড়াতে গান গাইছেন নার্স, নাচলেন করোনা জয়ীরা
দি নিউজ লায়ন ; রোগীদের মনোবল বাড়াতে গান গাইছেন একজন নার্স। নাম সুভদ্রা সিংহ। আর তার সঙ্গে গলা মেলাচ্ছেন মহিলা করোনা রোগীরা। আবার করোনা মুক্তির আনন্দে নাচছেন করোনা জয়ীরা। কোচবিহারের হাসপাতালে এমনই দুই ছবি ধরা পড়লো শুক্রবার সকালে ইতিমধ্যেই দুটি ভিডিও ভাইরাল হয়েছে।
নার্সের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। পাশাপাশি করোনা জয়ীরা যেভাবে আনন্দে মেতেছে তাতে করোনা আক্রান্তরা মনোবল পাবে বলে মনে করছেন চিকিৎসক মহলের একাংশ। বন্ধ ঘরে দীর্ঘদিন একই পরিবেশে থাকা মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটতেই পারে।
তাই সুস্থতার সঙ্গে সঙ্গে আক্রান্তদের মানসিকভাবে চাঙ্গা রাখাটাও একান্ত প্রয়োজনীয়। সেই উদ্দেশ্যেই হয়তো নিজে থেকেই গান ধরছেন সুভদ্রা। তার গানের সাথে হাততালি দিয়ে সঙ্গত প্রদান করছেন আক্রান্ত রোগীরা। এই দৃশ্য মানুষের মধ্যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে বলে মনে করেন জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তর।

Post a Comment