করোনা আবহে বন্ধ থাকবে ঘুটিয়ারি শরিফ উরুশ মেলা
করোনা আবহে এবছর হচ্ছে না ঘুটিয়ারি শরিফে উরুশ মেলা। ক্যানিং রেড জোন হওয়ায় এবছর উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন জানায় বারুইপুর জেলা পুলিশ।
সেই আবেদনে সাড়া দিয়ে আগামি ১৭ শ্রাবণ অর্থাৎ ২ অগস্ট রবিবার ও ৩ আগস্ট সোমবার ঘুটিয়ারি শরিফের পবিত্র উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ঘুটিয়ারি শরিফ কর্তৃপক্ষ।
ফলে এবছর আর মেলা উপলক্ষে কোনরকম জমায়েত করা যাবে না। বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ঘুটিয়ারি শরিফ মেলা কমিটির সঙ্গে আলোচনা করেই আগামী ২ আগস্ট রবিবার ও সোমবার উরুশ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Post a Comment