হুগলি নদীতে ডুবে গেলো পণ্যবাহী বার্জ
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের হুগলি নদীতে ডুবে গেল ভারতীয় এক পণ্যবাহী বার্জ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সাগর থেকে ভারতীয় একটি পণ্যবাহী বার্জ আড়াই হাজার টন কয়লা নিয়ে জল পথে কলকাতা ডকের দিকে যাচ্ছিল।
বার্জটি ডায়মন্ডহারবারে হুগলি নদীতে যাওয়ার সময় হঠাৎই হলদিয়া কুর্বাহাটির মাঝে নদীর চরে ধাক্কা লেগে বার্জটির মাঝ বরাবর ভেঙে যায়।এরপর নদীর জোয়ারের জল আসতে আসতে বাড়তে থাকলে বার্জটি হুগলি নদীতে তলিয়ে যেতে থাকে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

Post a Comment